কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের ব্যবস্থাপনায় গাছের চারা রোপণ ও বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৬।
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৬ জুন) কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মো. শামীম উদ্দিন।
তিনি আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা।
এসময় কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুল ইসলাম মাহির, সেক্রেটারি জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।