স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপি সূত্রে জানা যায়, ২৪ জুন রাত ১২টা ১ মিনিট থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে সদর থানা থেকে ২ জন, বাসন থানা থেকে ২ জন, কোনাবাড়ী থানা থেকে ১ জন এবং গাছা থানা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় কাশিমপুর, পূবাইল, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, ডিবি উত্তর এবং ডিবি দক্ষিণ বিভাগের অভিযানে কোনো গ্রেপ্তার হয়নি।

পুলিশ জানায়, মহানগরে অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।