ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট দীর্ঘদিনের। মেয়েদের জন্য হল মাত্র ৩টি, অথচ শিক্ষার্থীর তুলনায় আসন অনেক কম। সাধারণত সিঙ্গেল বেড এ উঠতে উঠতে ৩য় বর্ষ এর মাঝামাঝি তে চলে যায়। ফলে অনেক ছাত্রীকে দেড় বছরের বেশি সময় গণরুমে থাকতে হয়, যা পড়াশোনা, ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক সুস্থতার জন্য বড় বাধা।
অপরদিকে ছেলেদের জন্য রয়েছে অতিরিক্ত হল। যেখানে ছেলেরা বেশিরভাগ টিউশন পড়াতে শহরের দিকে থাকে। এমনকি ছেলেদের কিছু হলে অনেক সময় ছাত্র পাওয়া যায় না সীট দেয়ার জন্য। এক্ষেত্রে ছাত্রী হলের সিট সংকট কাটাতে নির্মাণাধীন ছাত্রীহলের কাজ দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি সংকট নিরসনে প্রয়োজন হলে অস্থায়ীভাবে ছেলেদের একটি হল ছাত্রীদের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়ও বিবেচনা করা যেতে পারে। উচ্চশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রীদের আবাসন সংকট দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরী।
-সায়রা জাহান
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।