২০২৬ ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে (রাউন্ড অফ ৩২) জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শেষ হওয়া ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। পাশাপাশি টানা ১৪টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এক অনন্য ঐতিহাসিক রেকর্ড গড়ল সেলেসাওরা।
ম্যাচের মূল হাইলাইটস ও গোলসমূহ
ভিনিসিউসের জোড়া গোল: ম্যাচের ৭ম মিনিটে স্কটিশ ডিফেন্ডারের ভুল থেকে বল কেড়ে নিয়ে প্রথম গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩ মিনিট) ব্রুনো গিমারাইসের ক্রস থেকে চমৎকার হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভিনিসিয়ুস। তিন ম্যাচে চার গোল করে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। তাকে অনেকেই এবার তার ক্যারিয়ারের সেরা সময় হিসেবে দেখছেন। এমনকি দুই বছর আগের পারফরম্যান্সের চেয়েও ভিনি বর্তমানে আরও বেশি দলের ভরসা হয়ে উঠেছে।
কুনহার তৃতীয় গোল: দ্বিতীয়ভাগের ৬০তম মিনিটে ব্রুনো গিমারাইসের অ্যাসিস্ট থেকে দলের পক্ষে ৩-০ ব্যবধানের শেষ গোলটি এনে দেন মাতেউস কুনহা।
নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন: দীর্ঘ ৯৮১ দিন (প্রায় ৩২ মাস) পর ইনজুরি কাটিয়ে ৭৬তম মিনিটে কুনহার বদলি খেলোয়াড় হিসেবে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন সুপারস্টার নেইমার জুনিয়র। এর মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা নিজের চতুর্থ বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ডে নাম লেখান। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮২ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন এবার নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে নামলেন তিনি।
'সি' গ্রুপের চূড়ান্ত পয়েন্ট তালিকা
মরক্কো এবং ব্রাজিল উভয়েরই সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটি ধরে রাখে ব্রাজিল।