বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির একমাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে আর্জেন্টিনা। মাঝমাঠে আধিপত্যের পাশাপাশি ধারাবাহিক আক্রমণে আলজেরিয়ার রক্ষণকে ব্যস্ত রাখেন মেসি ও তাঁর সতীর্থরা।
সেই চাপের ফল আসে ১৭তম মিনিটে। প্রতিপক্ষের রক্ষণভাগের ফাঁক গলে সুযোগ পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
এর আগে ৪র্থ মিনিটে বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল পেয়ে আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদানকে ধোঁকা দিয়ে বল জালে পাঠান লিওনেল মেসি। তবে অফসাইডে কাটা পড়ে সেই গোল
গোল হজমের পর কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে আলজেরিয়া। পাল্টা আক্রমণে কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে চাপও তৈরি করে তারা। তবে শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা।